
ডেস্ক নিউজঃ শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে সংঘর্ষ অন্তঃকলহ থেকে হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবিসহ অন্যান্য ফোর্স যথেষ্ট ধৈর্যের সঙ্গে কৌশলে পরিস্থিতি মোকাবিলা করছে। এখন ওখানে পরিস্থিতি শান্ত।
তবে স্থানীয় সূত্র বলছে, আওয়ামীলীগের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে দুই প্রাণহানির ঘটনা ঘটে। রোববার ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু সংলগ্ন এক্সপ্রেসওয়ের শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ও মাদারীপুরের শিবচরের কুতুবপুর সীমানা এলাকায় দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কর্মী ইব্রাহিম সিপাহী (৩০) নিহত হয়। তিনি শরীয়তপুর সদরের বাসিন্দা।
সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হবার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে। নিহত নিজামউদ্দিন মৃধা (৪০) মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শামছুদ্দিন মৌলভীকান্দি এলাকার দাদন মৃধার ছেলে। তিনি আওয়ামী লীগের কর্মী বলে দলটির স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদকঃ আকরামুল হক
নির্বাহী সম্পাদকঃএস এম বদরুল আলম
ফোন নাম্বারঃ 01718246730
Copyright © 2025 All rights reserved আজকের ঢাকা