ক্রীড়া ডেস্ক : ‘হংকং সিক্সস’-এর ফাইনালে অস্ট্রেলিয়াকে চার উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জয় করেছে আফগানিস্তান। গুলবাদিন নাইবের নেতৃত্বে আফগান দলটি ফাইনালে দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য দেখিয়েছে। অজিদের দেওয়া ১১৬ রানের লক্ষ্য ৫.১ ওভারেই পেরিয়ে যায় তারা।
এই জয়ের মধ্যে দিয়ে পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে নিজেদের শ্রেষ্ঠত্ব করে অষ্টম দেশ হিসেবে হংকং সিক্সস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল আফগানরা। মং ককের মিশন রোড গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনালে টস জিতে েপ্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া তাদের ছয় ওভারে ৪ উইকেটে ১১৫ রান সংগ্রহ করে। দলের হয়ে ম্যাক্স ব্রায়ান্ট ১৪ বলে ঝড়ো ৪৪ রান করেন। অ্যালেক্স রস ১০ বলে অপরাজিত ২৯ রান করেন এবং নিক হবসনের ৮ বলে ২৩ রানের ইনিংস অস্ট্রেলিয়াকে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক লক্ষ্য দাঁড় করাতে সাহায্য করে।
এই লক্ষ্য তাড়া করতে গিয়ে আফগানিস্তানকে কোনো বেগ পেতে হয়নি। তারা পাঁচ বল হাতে রেখেই ২ উইকেটে ১১৯ রান তুলে জয় নিশ্চিত করে। ইমরান মীর মাত্র ১৪ বলে ৫৩ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে দলের জয়ের ভিত গড়ে দেন। তার ইনিংসে ছিল সাতটি ছক্কা ও দুটি চার। এরপর ফারমানুল্লাহ সাফি কোনো ঝুঁকি না নিয়ে ৭ বলে অপরাজিত ২৬ রান করেন। তার ইনিংসে ছিল চারটি ছক্কা এবং তার স্ট্রাইক রেট ছিল ৩৭১.৪৩। অধিনায়ক গুলবাদিন নাইব ৬ বলে ১৭ রান করেন।
আফগানিস্তানের এই শিরোপা জয়ের যাত্রা শুরু হয়েছিল গ্রুপ ‘এ’-এর প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন উইকেটের জয়ের মাধ্যমে, যেখানে তারা ১০৮ রানের লক্ষ্য সফলভাবে তাড়া করেছিল। এরপর তারা ওমানের বিপক্ষে চার উইকেটের জয় তুলে নেয়। তারা প্রতিপক্ষকে ১২০ রানে আটকে রেখে তারা ৫.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায়। নকআউট পর্বেও আফগানরা তাদের দুর্দান্ত ফর্ম বজায় রাখে এবং সেমিফাইনালে স্কটল্যান্ডের বিপক্ষে বড় জয় তুলে নেয়। প্রথমে ব্যাট করে ১২১ রান সংগ্রহের পর তারা স্কটল্যান্ডকে ১০০ রানে আটকে রেখে ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করে।
এর আগে পাকিস্তান, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ভারত, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ এই টুর্নামেন্ট জিতেছিল।
প্রকাশক ও সম্পাদকঃ আকরামুল হক
নির্বাহী সম্পাদকঃএস এম বদরুল আলম
ফোন নাম্বারঃ 01718246730
Copyright © 2025 All rights reserved আজকের ঢাকা