বিনোদন ডেস্ক : ঢাকার মঞ্চে গান গেয়ে দর্শক মাতানোর পর এবার সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার মুহূর্তে আলোচনায় রোমানীয় পপ তারকা ওটিলিয়া ব্রুমা। রাজধানীতে এক ফুল বিক্রেতার সঙ্গে নাচে মেতে ওঠেন এই সংগীতশিল্পী।
তাদের সেই স্বতঃস্ফূর্ত নাচের মুহূর্ত ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
একটি ভিডিওতে দেখা যায়, ফুল বিক্রেতার সঙ্গে গানের তালে নাচছেন ওটিলিয়া।
আশপাশের পরিবেশে কোনো আনুষ্ঠানিকতা নেই, নেই কোনো মঞ্চ আয়োজন। সাধারণ এক মুহূর্তেই হাসিমুখে নাচে অংশ নেন দুজন।
তাদের প্রাণবন্ত উপস্থিতি নজর কেড়েছে নেটিজেনদের।
ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছে নানা প্রতিক্রিয়া।
অনেকেই তারকার এমন স্বতঃস্ফূর্ত আচরণ ও সাধারণ মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার বিষয়টির প্রশংসা করছেন। কেউ কেউ নাচের মুহূর্তটি নিজেদের টাইমলাইনেও শেয়ার করছেন।
ওটিলিয়া ব্রুমা রোমানিয়ার জনপ্রিয় পপ সংগীতশিল্পী। ১৯৯২ সালের ১৩ জুন দেশটির সুচাভা শহরে জন্ম তার। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি আগ্রহ ছিল। স্কুলজীবনেই গান গাওয়া শুরু করেন তিনি। কৈশোরে স্থানীয় টেলিভিশন চ্যানেলে গান পরিবেশনের মধ্য দিয়ে সংগীতজগতে পথচলা শুরু হয় তার।
একক শিল্পী হিসেবে আত্মপ্রকাশের পর ২০১৪ সালে প্রকাশিত ‘বিলিওনেরা’ গানটি তাকে আন্তর্জাতিক পরিচিতি এনে দেয়। রোমানিয়ার পাশাপাশি তুরস্ক, গ্রিস, বুলগেরিয়া, ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন দেশে ব্যাপক জনপ্রিয়তা পায় গানটি। বিভিন্ন দেশের সংগীত তালিকাতেও জায়গা করে নেয় এটি।
প্রকাশক ও সম্পাদকঃ আকরামুল হক
নির্বাহী সম্পাদকঃএস এম বদরুল আলম
ফোন নাম্বারঃ 01718246730
Copyright © 2025 All rights reserved আজকের ঢাকা