ঠাকুরগাঁও-১ আসনের এমপি মির্জা ফয়সল আমীন বলেছেন, প্রথমেই একটি ওয়ার্ডকে পাইলট প্রজেক্ট হিসেবে নিব। পাইলট প্রজেক্টে টেস্ট কেস চালাবো। সত্যিকার অর্থে মাদক একেবারে নির্মূল করা অসম্ভব। পৃথিবীর জন্মের ইতিহাস থেকে কেয়ামত পর্যন্ত মাদক থাকবে। কিন্তু সেটা সহনীয় পর্যায়ে থাকতে হবে।
শুক্রবার (৬ নভেম্বর) রাতে জেলা শহরের মির্জা রুহুল আমীন মিলনাতায়নে ঠাকুরগাঁও পৌর বিএনপি আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মির্জা ফয়সল এমন মন্তব্য করেন।
তিনি বলেন, মাদকসেবী এবং মাদক ব্যবসায়ী। তাদেরকে সবাই চিনি। প্রথমেই অনুরোধ করেছিলাম এসব ছেড়ে দেন। আজ আবারও বলছি ছেড়ে দেন আমরা কিন্তু মাঠে নামবো। মূলদল, ছাত্রদল, যুবদল স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনে মাদক সংশ্লিষ্ট কেউ থাকলে ছেড়ে দেন। অন্যথায় লজ্জার মধ্যে পড়বেন।
প্রকাশক ও সম্পাদকঃ আকরামুল হক
নির্বাহী সম্পাদকঃএস এম বদরুল আলম
ফোন নাম্বারঃ 01718246730
Copyright © 2025 All rights reserved আজকের ঢাকা