খেলাধুলা ডেস্কঃ দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকা এসে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ দল। রবিবার বাংলাদেশে এসেছে ক্যারিবীয়রা। সফরে একটি প্রস্তুতি ম্যাচ খেলে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে সফরকারীরা। বাংলাদেশে ষষ্ঠবারের মতো টেস্ট সিরিজ খেলতে এসেছে ওয়েস্ট ইন্ডিজ।
সর্বশেষ প্রায় সাড়ে পাঁচ বছর আগে বাংলাদেশ সফরে এসে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল তারা। এবার পুরনো হিসাব চুকানোর সুযোগ বাংলাদেশের সামনে।
পাশাপাশি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে এই সিরিজে ভালো করার বিকল্প নেই বাংলাদেশের। বর্তমানে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ।
ফাইনালের দৌঁড়ে টিকে থাকতে হলে ঘরের মাঠের এই সিরিজে ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি জয়ও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে শান্তদের জন্য। দুই দল এখন পর্যন্ত ১১টি টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জিতেছে দুবার; ২০০৯ সালে এবং ২০১৮-১৯ মৌসুমে। ক্যারিবীয়দের জয় আট সিরিজে, অন্য একটি সিরিজ ড্র হয়েছে।
আগামী ২৮ অক্টোবর থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ম্যাচটি চলবে ১ নভেম্বর পর্যন্ত। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৫ নভেম্বর। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৯ নভেম্বর পর্যন্ত চলবে ম্যাচটি।
প্রকাশক ও সম্পাদকঃ আকরামুল হক
নির্বাহী সম্পাদকঃএস এম বদরুল আলম
ফোন নাম্বারঃ 01718246730
Copyright © 2025 All rights reserved আজকের ঢাকা