
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন ভালোভাবে জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাস। বিশেষ করে বি১/বি২ ক্যাটাগরির ভিজিটর ভিসায় কোন ধরনের কার্যক্রমে অংশ নেওয়া যাবে এবং কোন কাজের জন্য আলাদা ভিসা প্রয়োজন, সে বিষয়ে সতর্ক করেছে দূতাবাস।
বুধবার (২৮ অক্টোবর) যুক্তরাষ্ট্রের দূতাবাসের প্রকাশিত এক বার্তায় জানানো হয়েছে, বি১/বি২ ভিজিটর ভিসা ব্যবহার করে যুক্তরাষ্ট্রে ব্যবসায়িক বৈঠকে অংশ নেওয়া এবং ব্যবসায়িক চুক্তি নিয়ে আলোচনা করা যাবে। তবে দেশটিতে চাকরি বা অন্য কোনো ধরনের কাজ করতে হলে সংশ্লিষ্ট কাজের উপযোগী ভিন্ন ক্যাটাগরির ভিসা নিতে হবে।
দূতাবাসের বার্তায় বলা হয়েছে, ‘ভ্রমণের আগে নিয়মকানুন জেনে নিন। বি১/বি২ ভিজিটর ভিসায় ব্যবসায়িক বৈঠকে অংশ নেওয়া এবং চুক্তি নিয়ে আলোচনা করা যায়। তবে যুক্তরাষ্ট্রে কাজ করতে হলে আপনার ভিন্ন ধরনের ভিসার প্রয়োজন হবে।’
একই সঙ্গে ভিসার শর্ত যথাযথভাবে মেনে চলার ওপর গুরুত্ব দিয়েছে দূতাবাস।
বার্তায় আরও বলা হয়, ‘আপনার ভিসা যথাযথভাবে ব্যবহার করার দায়িত্ব আপনারই।’
মূলত ভিজিটর ভিসায় ব্যবসায়িক আলোচনা ও বৈঠকে অংশ নেওয়ার অনুমতি থাকলেও যুক্তরাষ্ট্রে সরাসরি কর্মসংস্থানমূলক কাজে যুক্ত হওয়ার সুযোগ নেই। এ ধরনের কাজের জন্য নির্ধারিত ভিসা প্রয়োজন।
তাই যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করার আগে ভিসার ধরন, অনুমোদিত কার্যক্রম এবং সংশ্লিষ্ট শর্ত সম্পর্কে নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ আকরামুল হক
নির্বাহী সম্পাদকঃএস এম বদরুল আলম
ফোন নাম্বারঃ 01718246730
Copyright © 2025 All rights reserved আজকের ঢাকা