ডেস্ক নিউজঃ রাজধানীর শাহবাগ থানাধীন সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গতকাল শুক্রবার দিবাগত রাত ১টা ৩৭ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ১টা ৩৭ মিনিটের দিকে জাতীয় প্রেসক্লাবের পূর্ব পাশে অবস্থিত সচিবালয় মেট্রো স্টেশনের নিচে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা প্রাথমিকভাবে শনাক্ত করা যায়নি।
জড়িতদের খুঁজে বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে বলেও জানান শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ আলী।
প্রকাশক ও সম্পাদকঃ আকরামুল হক
নির্বাহী সম্পাদকঃএস এম বদরুল আলম
ফোন নাম্বারঃ 01718246730
Copyright © 2025 All rights reserved আজকের ঢাকা