
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী পহেলা ডিসেম্বর বিএনপির বিজয় দিবসের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকা মহানগর বিএনপি এবং ঢাকা জেলার নির্বাচিত সংসদ সদস্য (এমপি) ও নির্বাচনকারী প্রার্থীদের যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
যৌথ সভায় রাজনৈতিক বিষইয়সহ বিভিন্ন আলোচ্য সূচি থাকলেও প্রধান আলোচ্য বিষয় ছিল আগামী পহেলা ডিসেম্বর বিএনপি ঘোষিত মাসব্যাপী বিজয় দিবসের কর্মসূচির উদ্বোধনী সমাবেশ। কর্মসূচির অংশ হিসেবে আগামী পহেলা ডিসেম্বর বেলা ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে এই উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে।
যৌথ সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও সাবেক মেয়র মির্জা আব্বাস, জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক দলের আহ্বায়ক আমানউল্লাহ আমান।
এছাড়াও সভায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলী, বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং নির্বাচিত এমপি ও প্রার্থীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ আকরামুল হক
নির্বাহী সম্পাদকঃএস এম বদরুল আলম
ফোন নাম্বারঃ 01718246730
Copyright © 2025 All rights reserved আজকের ঢাকা