কাশিমপুরে পোশাক কারখানার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

গাজীপুরের কাশিমপুরে পশ্চিম শৈলডুবি এলাকার সুপ্রিম গার্মেন্টসের কার্টুন ও সুতার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। তাদের সঙ্গে যোগ দিতে আরো চারটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম থেকে ডিউটি অফিসার লিনা খানম জানান, আজ শনিবার সকাল ১০টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পান তারা। ১০টা ২৫ মিনিটের মধ্যে সেখানে দুইটি ইউনিট পৌঁছায়। পরে আরো তিনটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। ফায়ার সার্ভিসের আরো চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলেও জানান তিনি।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
