তত্ত্বাবধায়ক সরকারের মতো গণভোটের রায় মানতেও বিএনপি বাধ্য হবে: ডা. শফিকুর রহমান

গণভোটের রায় মানতেও বিএনপি সরকার বাধ্য হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এমন মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, গণভোটের রায় না মানায় পতিত ফ্যাসিবাদ ফেরার পথ খোঁজার সুযোগ পেয়েছে। কিন্তু দেশের জাগ্রত ছাত্র-জনতা ফ্যাসিবাদের কবর রচিত করবে।

এ সময় গণভোটের রায়ও বিএনপি সরকার মানতে বাধ্য হবে উল্লেখ করে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মতো গণভোটের রায় মানতেও বিএনপি বাধ্য হবে।

৭০ শতাংশ মানুষের গণভোটের রায় সরকার মানবে বলেও প্রত্যাশা জামায়াত আমিরের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *