Repoter

দেশে প্রথমবার ইমোশনাল ডোনারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন

ডেস্ক নিউজঃ এখন থেকে পরিবারের সদস্য ও আত্মীয় ছাড়াও অন্যদের দান করা কিডনি প্রতিস্থাপনের সুযোগ রয়েছে। শনিবার সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। তিনি বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো ইমোশনাল ডোনারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। এর মাধ্যমে নতুন দ্বার উন্মোচিত হয়েছে।…

Read More

এনআইডির ভুল তথ্য সংশোধনে যেসব কাগজ লাগবে

ডেস্ক নিউজঃ জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা ভোটার আইডি কার্ডে নাম, জন্মস্থান, বাবা-মায়ের নাম, পেশা কিংবা ঠিকানায় ভুল থাকলে তা সংশোধনের সুযোগ রয়েছে। তবে কোন তথ্য সংশোধন করতে হবে, তার ওপর প্রয়োজনীয় কাগজপত্রের ধরনও ভিন্ন হয়। আগে থেকেই প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখলে আবেদন প্রক্রিয়া সহজ হতে পারে। নাম সংশোধনে যেসব কাগজ লাগতে পারে নামের বানান বা…

Read More

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ৩৪ হাজার টাকা

ডেস্ক নিউজঃ দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বেড়েছে ১ হাজার ৬৯১ টাকা। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে…

Read More

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান

ডেস্ক নিউজঃ আগামী ২১ সেপ্টেম্বর সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। সংক্ষিপ্ত সফর শেষে তিনি দেশে ফিরবেন। নিউইয়র্কে তার সম্মানে যে নাগরিক সংবর্ধনার প্রস্তুতি নেওয়া হয়েছিল, সেটিও আর হচ্ছে না বলে একাধিক সূত্র জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে…

Read More

ঢাকাসহ দেশের আট অঞ্চলে বজ্রবৃষ্টির আশঙ্কা, সামান্য কমতে পারে দিনের তাপমাত্রা

আবহাওয়া ডেস্কঃ সারাদেশের বিভিন্ন স্থানে আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও হতে পারে মাঝারী ধরনের ভারী বর্ষণ। পাশাপাশি কমতে পারে গরমও বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১৯ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের…

Read More

বর্ণবাদের বিষাক্ত অভিজ্ঞতা, ‘হাজারো বার’ আক্রান্ত ইয়ামাল

খেলাধুলা ডেস্কঃ বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল জানিয়েছেন, ক্যারিয়ারে তিনি প্রায় ‘হাজারো বার’ বর্ণবাদের শিকার হয়েছেন। স্প্যানিশ সম্প্রচারমাধ্যম মুভিস্টার প্লাসের ‘ইউনিভার্সো ভালদানো’ অনুষ্ঠানে সাবেক আর্জেন্টাইন ফুটবলার হোর্হে ভালদানোর সঙ্গে সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। ইয়ামাল বলেন, বর্ণবাদ সবসময় সরাসরি গালিগালাজের মাধ্যমে প্রকাশ পায় না। অনেক সময় মানুষের মন্তব্য, দৃষ্টিভঙ্গি কিংবা আচরণের মধ্যেও বর্ণবাদী…

Read More

বিশ্ব ফুটবলে নতুন বিরোধ, ফিফার সিদ্ধান্তে ক্ষুব্ধ ইউরোপ-উত্তর আমেরিকা

খেলাধুলা ডেস্কঃ বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ওপর চাপ বাড়িয়েছে ইউরোপ ও উত্তর আমেরিকার ফুটবল সংস্থাগুলো। ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর প্রস্তাবিত বাণিজ্যিক উদ্যোগ ও সংস্থার আর্থিক ব্যবস্থাপনা নিয়ে বিরোধের মধ্যেই নতুন করে অর্থ বিতরণ ও স্বাধীন পর্যালোচনার দাবি উঠেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) প্রকাশিত রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা এবং উত্তর, মধ্য আমেরিকা…

Read More

তৃণমূলের নাম-প্রতীক স্থগিত, ক্ষুব্ধ মমতার কণ্ঠে ‘গণতন্ত্রের কালো দিন’

আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের দলীয় নাম ও নির্বাচনী প্রতীক নিয়ে নতুন করে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। দলের অভ্যন্তরীণ বিরোধের মধ্যে ভারতের নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসের প্রচলিত নাম ও ‘জোড়া ফুল’ প্রতীক সাময়িকভাবে স্থগিত করেছে। কমিশনের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দিনটিকে ‘গণতন্ত্রের কালো…

Read More

পাকিস্তানে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ২৭

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজকে কেন্দ্র করে মুসল্লিরা মসজিদে জড়ো হওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে। এতে আরও বহু মানুষ আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, কোহাটের একটি পুলিশ কমপ্লেক্সের ভেতরে থাকা মসজিদের কাছে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের…

Read More

রূপপুরের হাত ধরে পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদকঃ দীর্ঘ প্রতীক্ষার পর পারমাণবিক শক্তির ব্যবহারকারী দেশগুলোর কাতারে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেছে বাংলাদেশ। পাবনার ঈশ্বরদীতে নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক জ্বালানি লোডিং ও স্টার্টআপ কার্যক্রম শুরু হওয়ার মধ্য দিয়ে দেশের পারমাণবিক বিদ্যুৎ যুগে প্রবেশের গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের সহযোগিতায় নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম…

Read More