Nasim

শীর্ষ সন্ত্রাসী ও সাবেক স্বামী সাদ্দামের হোসেন জয়ের বিরুদ্ধে হত্যার হুমকি ও অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে নারীর বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক, সাবেক স্বামীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখানো, অর্থ আদায়, হত্যার হুমকি এবং অশ্লীল ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানোর অভিযোগ করেছেন এক নারী। একই সঙ্গে তার বর্তমান স্বামীকে হত্যার উদ্দেশ্যে গরম ডালের পাতিল ছুড়ে গুরুতর আহত করারও অভিযোগ উঠেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন…

Read More

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন দলের স্থায়ী কমিটির নবনিযুক্ত ৪ সদস্য। মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় তারা সেখানে যান। প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন এবং পরে দোয়া ও মোনাজাত করেন। তারা হলেন রুহুল কবির রিজভী আহমেদ, আমান উল্লাহ আমান, ইসমাইল জবিউল্লাহ ও অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। এ…

Read More

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর পর কিমের সঙ্গে যোগাযোগের ইঙ্গিত ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন তার সাম্প্রতিক যোগাযোগের উদ্যোগে সাড়া দিয়েছেন। দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর এক দিন পর ট্রাম্প এ কথা বলেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। একই সঙ্গে উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে তার সম্পর্কেরও প্রশংসা করেন তিনি। ট্রাম্প বলেন, কিমের সঙ্গে তার সম্পর্কের মাধ্যমে তিনি পরিস্থিতিকে ‘আরও…

Read More

বাংলাদেশে আল কায়েদার উপস্থিতি নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে আল কায়েদার উপস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রিপোর্ট অনুমাননির্ভর। প্রতিবেদনটি এখনো পড়িনি। এতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যেসব কথা বলা হয়েছে, সেগুলো অনুমাননির্ভর হওয়ায় সরকার তা আমলে নিচ্ছে না। সোমবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব…

Read More

নড়াইলে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

নড়াইলে সড়ক দুর্ঘটনায় সবুজ মোল্যা (৩৬) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি কালিয়া উপজেলার মাধবপাশা গ্রামের আবুল কালামের ছেলে। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ওসি মো. ইদ্রিস আলী। এর আগে রবিবার দিবাগত রাতে কালিয়া-খুলনা সড়কের মাধবপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে ওই এলাকায় ইঞ্জিনচালিত ইজিবাইকের সঙ্গে…

Read More

উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা

উপসচিব পদে ২৭৭ জনকে পদোন্নতি দিয়েছে সরকার। কর্মকর্তাদের পদোন্নতি প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) নিয়োগ করা হয়েছে। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে সরকারের উপসচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) নিয়োগ…

Read More

ধর্মের দোহাই দিয়ে বাল্যবিবাহকে উৎসাহিত করার কোনো সুযোগ নেইঃ ঢাকা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক

​নিজেস্ব প্রতিনিধিঃ নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা। ​আজ সোমবার (১৭ আগস্ট, ২০২৬) সকাল ১০:টায় ঢাকায় লালমাটিয়াস্থ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ে ‘নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক অধিদপ্তর,…

Read More

ওবায়দুল কাদেরসহ ৭ জনের পক্ষে যুক্তি উপস্থাপন চলছে

জুলাই গণঅভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর যুক্তি উপস্থাপন চলছে। সোমবার (১৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ যুক্তিতর্ক উপস্থাপন করছেন এ মামলায় রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী ইশরাত জাহান। এর আগে গত বুধবার রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এতে আসামিদের সর্বোচ্চ শাস্তি চেয়েছে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ)।…

Read More

ট্রেড লাইসেন্স নবায়নে হয়রানি, ডিএসসিসির সুপারভাইজারকে অব্যাহতি

ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নের কাজে ব্যবসায়ীদের হয়রানি এবং টাকা নেওয়ার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এক লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযোগের বিষয়ে কেন তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। ডিএসসিসির রাজস্ব বিভাগের বিবিধ আদায় শাখা,…

Read More

শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন সুনির্দিষ্ট তথ্য নেই : চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, ভারতে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক কোন স্ট্যাটাসে বা কী প্রক্রিয়ায় সেখানে আছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য বাংলাদেশের কাছে নেই। তবে আইনি প্রক্রিয়ায় ফিরিয়ে আনা সম্ভব হবে। সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা বিচার প্রক্রিয়ায় দণ্ডপ্রাপ্ত।…

Read More