সূর্যগ্রহণ ঘিরে সাজ সাজ রব
স্পেনের ছোট গ্রামগুলো সাধারণত নিরিবিলিই থাকে। কিন্তু গতকাল বুধবার সেখানকার রাস্তায় মানুষের ঢল নামে। আকাশ পর্যবেক্ষণে আগ্রহীরা দূরদূরান্ত থেকে ছুটে এসেছেন। কারও হাতে বিশেষ চশমা, কারও হাতে দূরবিন, ক্যামেরা। চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে দেবে, আর দিনের আলোয় হঠাৎ নেমে আসবে অদ্ভুত এক অন্ধকার—এ মুহূর্তের জন্য সবার অপেক্ষা। গতকাল স্পেনের উত্তরাঞ্চলের কাস্তিয়া ও লেয়ন অঞ্চলের বুর্গোস…
