মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

বিশেষ প্রতিবেদকঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিন আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আগামী সোমবার (৬ অক্টোবর) আসামিপক্ষের আইনজীবীদের জেরা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেলে মামলার ৫৪তম ও…

Read More

গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসে কার্যকর পদক্ষেপ প্রয়োজন : মৎস্য উপদেষ্টা

বিশেষ প্রতিবেদকঃ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান নগণ্য হলেও দেশীয় পর্যায়ে নির্গমন হ্রাসে কার্যকর পদক্ষেপ নিতে হবে।  তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি।  মঙ্গলবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘পাথওয়েস টু ইমিশন রিডাকশন ইন রাইস এন্ড লাইভস্টক সেক্টর ইন বাংলাদেশ’ শীর্ষক…

Read More

সাবেক এমপি বুবলীর জামিন নামঞ্জুর

বিশেষ প্রতিবেদকঃ রাজধানীর তেজগাঁও থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নরসিংদী জেলা মহিলা বিষয়ক সম্পাদক তামান্না নুসরাত বুবলীর (৪৫) জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালতে জামিনের আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। এর আগে…

Read More

বর্তমানে পাহাড়ের অবস্থা শান্ত : স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশেষ প্রতিবেদকঃ বর্তমানে পাহাড়ের অবস্থা শান্ত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খাগড়াছড়ির গুইমারায় সহিংসতা নিয়ে এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। খাগড়াছড়ির বর্তমান অবস্থা কী? এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমানে পাহাড়ের অবস্থা শান্ত। সেখানে এখন মোটামুটি কোনো সমস্যা নেই। এই…

Read More

মসজিদ-মন্দির-গির্জা পরিদর্শন করলেন ভারপ্রাপ্ত মা‌র্কিন রাষ্ট্রদূত

বিশেষ প্রতিবেদকঃ রাজধানীর তারা মসজিদ, ঢাকেশ্বরী মন্দির, সেন্ট মেরি’স ক্যাথেড্রাল এবং আর্মেনিয়ান গির্জা পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। প‌রিদর্শনকালে ধর্মীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারপ্রাপ্ত মা‌র্কিন রাষ্ট্রদূত। মঙ্গলবার মার্কিন দূতাবাসের ফেসবুক পেইজে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান…

Read More

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে পূর্ণ সমর্থনের অঙ্গীকার জাতিসংঘ মহাসচিবের

বিশেষ প্রতিবেদকঃ জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশে চলমান গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার উদ্যোগে তাঁর পূর্ণ সমর্থন ও সংহতির অঙ্গীকার করেছেন। সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি এ অঙ্গীকার করেন। বৈঠকে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উচ্চপর্যায়ের বাংলাদেশ প্রতিনিধিদলে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর…

Read More

বিদেশে বাংলাদেশের ভাবমূর্তির উন্নতি হয়েছে : অর্থ উপদেষ্টা

বিশেষ প্রতিবেদকঃ দেশের বাইরে বাংলাদেশের ভাবমূর্তির উন্নতি হয়েছে বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার রাজধানীর পল্টনস্থ ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে ইআরএফ ইনস্টিটিউটের একাডেমিক কার্যক্রম উদ্বোধন এবং ‘কর্পোরেট খাতে আর্থিক স্বচ্ছতা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এমন মন্তব্য করেন। অর্থ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ভালো-মন্দ মিলিয়ে কাজ করছে। তবে, দেশের…

Read More

২৭তম বিসিএসে আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা

বিশেষ প্রতিবেদকঃ ২৭তম বিসিএসের প্রথম পর্যায়ে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে প্রবেশপত্রের জন্য কমিশনে আবেদনকারী প্রার্থীদের নতুন নির্দেশনা দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তাদের কমিশন ও টেলিটকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে বলা হয়েছে। সোমবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  এতে বলা হয়েছে, ২৭তম বিসিএসের প্রথম পর্যায়ে…

Read More

রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার সহায়তা জাপানের

বিশেষ প্রতিবেদকঃ বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) জীবন রক্ষাকারী সহায়তার আওতায় রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় জনগোষ্ঠীকে ৩ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলারের নতুন তহবিল প্রদান করেছে জাপান। সোমবার ঢাকার জাপান দূতাবাসের ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। রোহিঙ্গাদের জন্য সহায়তার বিষয়ে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনচি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর মৌলিক চাহিদা পূরণ নিশ্চিত করতে এবং আশ্রয়দাতা…

Read More

এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক বদলির জন্য শূন্যপদের তথ্য চেয়ে চিঠি

বিশেষ প্রতিবেদকঃ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির জন্য শূন্যপদের তথ্য চেয়ে চিঠি দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। সোমবার (২৯ সেপ্টেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান মজুমদারের সই করা চিঠিতে এ তথ্য চাওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (মাদ্রাসা) কর্মরত এনটিআরসিএ’র সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা-২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে প্রতিষ্ঠানভিত্তিক…

Read More