Reporter

সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

ডেস্ক নিউজঃ সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় ও দেশের সার্বিক সরবরাহ পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা…

Read More

২০২৭ সালে স্বর্ণের দাম বাড়তে পারে, জানিয়েছে রয়টার্স

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্ববাজারে বড় ধরনের দরপতনের পর আগামী বছর ঘুরে দাঁড়াতে পারে স্বর্ণের বাজার। ২০২৬ সালের জন্য স্বর্ণের গড় দামের পূর্বাভাস কমানো হলেও ২০২৭ সালের পূর্বাভাস বাড়ানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। গণমাধ্যমটি তিন সপ্তাহে ৩০ জন বিশ্লেষক ও ট্রেডারের অংশগ্রহণে জরিপ চালায়। এতে ২০২৭ সালে প্রতি ট্রয় আউন্স স্বর্ণের…

Read More

গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের গাজা উপত্যকার মধ্যাঞ্চলীয় দেইর আল-বালাহ এলাকায় ইসরাইয়েলি বাহিনীর বিমান হামলায় হামাস সরকারের শিক্ষা উপমন্ত্রী খালেদ আবু নাদা ও তার স্ত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে চালানো এ হামলার খবর জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল। ফিলিস্তিনি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাতভর চালানো ইসরাইলি হামলায় খালেদ আবু নাদা ও তার স্ত্রী নিহত…

Read More

ক্যালিফোর্নিয়ায় মশার কামড়ে ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণে ৪৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে মশাবাহিত ওয়েস্ট নাইল ভাইরাস। চলতি ২০২৬ সালে অঙ্গরাজ্যটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে ৪৫ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ৬১৭ জন, যা এ যাবৎকালের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এই ভাইরাসে আক্রান্ত হয়ে গত দুই মাস ধরে পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছেন মানবাধিকার সংস্থার পরামর্শক ম্যান্ডি…

Read More

মুক্তিযোদ্ধা সনদ থেকে সমবায় নিবন্ধন: অতিরিক্ত নিবন্ধক নবীরুলের বিরুদ্ধে দুই দশকের দুর্নীতির অভিযোগ

বিশেষ প্রতিবেদকঃ চাকরিতে নিয়োগ থেকে শুরু করে পদায়ন, সমবায় সমিতির নিবন্ধন, ব্যাংকের অর্থ লেনদেন এবং সরকারি সম্পত্তি নিয়ে অনিয়ম—বিভিন্ন সময়ে নানা অভিযোগে আলোচনায় এসেছেন সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক (অডিট ও আইন) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. নবীরুল ইসলাম। তাঁর বিরুদ্ধে বাবার মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া, বিসিএস পরীক্ষায় ঘুষের মাধ্যমে সুবিধা পাওয়া,…

Read More

আরও দুই পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

ডেস্ক নিউজঃ স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নে (এসআরবি) কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানের পর এবার আরও দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার গাজীপুর ও নোয়াখালী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ এবং ৩৩তম বিসিএসের কর্মকর্তা মো. রাকিবুল হাসান। এর মধ্যে আবুল…

Read More

শীতার্তদের জন্য সাড়ে ৪৬ কোটি টাকার কম্বল কিনবে সরকার

ডেস্ক নিউজঃ শীতার্ত, অসহায় ও দুর্যোগকবলিত মানুষের মধ্যে বিতরণের জন্য আরও ৪৬ কোটি ৬৬ লাখ ৪৯ হাজার ২৬৮ টাকার কম্বল কিনবে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বাংলাদেশ তাঁত বোর্ডের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব কম্বল কেনা হবে। বুধবার (২৫ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবে…

Read More

স্পিকারের সম্মানে ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ

ডেস্ক নিউজঃ  বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ। ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এই নৈশভোজ অনুষ্ঠিত হয়। এতে সফররত বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়। এর আগে, বুধবার (২৫ নভেম্বর) স্পিকার…

Read More

সরকারি চাকরিজীবীদের জন্য অনলাইনে বাসা বরাদ্দ, ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন

ডেস্ক নিউজঃ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সরকারি আবাসন পরিদপ্তরের আওতাধীন বিভিন্ন এলাকায় খালি থাকা বাসা ও ফ্ল্যাট অনলাইন পদ্ধতিতে বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি আবাসন পরিদপ্তর। আগ্রহী কর্মকর্তা-কর্মচারীরা ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. জহিরুল…

Read More

দেশের ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

ডেস্ক নিউজঃ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৭ প্লাটুন, গাজীপুরে…

Read More