লাহোরে ঐতিহাসিক মিনার-ই-পাকিস্তান পরিদর্শন করলেন স্পিকার
নিজস্ব প্রতিবেদক: পাকিস্তান সফরের অংশ হিসেবে দেশটির লাহোরে অবস্থিত ঐতিহাসিক মিনার-ই-পাকিস্তান পরিদর্শন করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তিনি সফরসঙ্গী সংসদীয় প্রতিনিধিদলের সদস্যদের নিয়ে লাহোরের বৃহত্তর ইকবাল পার্কে অবস্থিত ঐতিহাসিক স্থাপনাটি ঘুরে দেখেন। মিনার-ই-পাকিস্তান পাকিস্তানের জাতীয় ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ। ১৯৪০ সালের ২৩ মার্চ তৎকালীন মিন্টো পার্কে অল…
