বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

ডেস্ক নিউজঃ ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। একই সঙ্গে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টিকে ‘পলিটিক্যাল স্ট্যান্ডবাজি’ বলেও মন্তব্য করেন তিনি। আজ মঙ্গলবার সাইবার সুরক্ষা আইন নিয়ে কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে…

Read More

সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজঃ বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করতে নোয়াখালীর স্বর্ণদ্বীপে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি অল-টেরেইন ভেহিকল (ATV) বা বিশেষ সামরিক যান চালিয়ে তিন বাহিনীর বিশেষ বাহিনীর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন। এসময় প্রধানমন্ত্রীর পাশের সিটে বসে ছিলেন সেনাপ্রধান ওয়াকার উজ জামান।  মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারে ঢাকা…

Read More

ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছে ইসি

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ২৯ নভেম্বর থেকে তিন দিনব্যাপী নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া, বুধবার (২৫ নভেম্বর) ইউপির চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সাংবাদিকদের এসব কথা জানান ইসি সচিব আখতার আহমেদ। ‎‎এর আগে ইসি সচিব জানান, ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার…

Read More

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ: এলপিজি-এলএনজি টার্মিনালে আগ্রহ দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। সাক্ষাতে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর এলাকায় এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে এসকে গ্রুপের প্রতিনিধিদল মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর এলাকায়…

Read More

সাপের বিষ গবেষণা-দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের

ডেস্ক নিউজঃ সাপের কামড়ের চিকিৎসা উন্নত করা, দেশে অ্যান্টিভেনম উৎপাদন এবং সাপের কামড়ে মৃত্যু কমানোর লক্ষ্যে সরকার প্রায় ৪৪ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পের আওতায় চট্টগ্রাম মেডিকেল কলেজে অবস্থিত ভেনম রিসার্চ সেন্টার বাংলাদেশকে (ভিআরসি,বি) আরও শক্তিশালী করা হবে। পাশাপাশি কেন্দ্রটিকে পূর্ণাঙ্গ জাতীয় ভেনম গবেষণা কেন্দ্রে (এনভিআরসি) উন্নীত করা হবে। ‘স্ট্রেংদেনিং অব ভেনম রিসার্চ…

Read More

দেশে ফিরতে উড়োজাহাজ চান হাসিনা, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজঃ ভারতে অবস্থানরত মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে করে দেশে ফেরার দাবিকে ‘দুঃস্বপ্ন’ বলে বর্ণনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয় বলেও মন্তব্য করেন তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ফিরতে হলে তাকে হাতকড়া পরে বন্দী হিসেবেই আসতে হবে।’ আজ মঙ্গলবার পররাষ্ট্র…

Read More

অনুমতি ছাড়া নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না সরকারি গাড়ি

ডেস্ক নিউজঃ জেলা পর্যায়ের বিচারকদের অনুকূলে বরাদ্দ করা সরকারি গাড়ি আইন ও বিচার বিভাগের পূর্বানুমতি ছাড়া নিজ নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে আইন ও বিচার বিভাগের বিচার শাখা। রোববার (২২ নভেম্বর) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৫ থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব…

Read More

স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজঃ নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনের জন্য ঢাকা থেকে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারে করে স্বর্ণদ্বীপের উদ্দেশে যাত্রা করেন তিনি। সেখানে পৌঁছে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন। এ…

Read More

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নেপালে

ডেস্ক নিউজঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নেপালে, যা ঢাকা থেকে ৫১৬ কিলোমিটার দূরে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি মাসে এর আগে এত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়নি। আবহাওয়া অধিদপ্তরের সহকারী ফারজানা…

Read More

ন্যাশনালিস্ট সাইবার ফোরামের পথচলা শুরু

ডেস্ক নিউজ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রচার ও প্রসার কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম (এনসিএফ) গঠন করা হয়েছে। ফোরামের নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে নাসিফ ওয়াহিদ এবং মহাসচিব পদে কে এম হারুন অর রশিদ দায়িত্ব পেয়েছেন। বিএনপির নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু গতকাল রবিবার এই কমিটির অনুমোদন দেন। আজ সোমবার…

Read More