শিল্পকলায় ‘আলিবাবা এবং চল্লিশ চোর’

বিনোদন ডেস্ক : আরব্য রজনীর গল্প অবলম্বনে পদাতিক নাট্য সংসদ মঞ্চায়ন করলো দলটির দর্শকনন্দিত নাটক ‘আলিবাবা এবং চল্লিশ চোর’। গতকাল রবিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় নাটকটি। এটি ছিল পদাতিক নাট্য সংসদ এর ৪৫ তম প্রযোজনার ৮ম মঞ্চায়ন। উম্মে হানীর নাট্যরূপে পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন সুদীপ চক্রবর্তী। সম্রাট শাহরিয়ার তার প্রথম…

Read More

বেঁচে থাকলে ৫৫-তে পা রাখতেন ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহ

বিনোদন ডেস্ক : নব্বই দশকের জনপ্রিয় নায়ক সালমান শাহ। যাকে বলা হতো বাংলা চলচ্চিত্র জগতের রাজপুত্র। মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭ টি সিনেমা উপহার দেওয়া প্রয়াত এই চিত্রনায়কের জন্মদিন আজ। বেঁচে থাকলে আজ ৫৫ বছরে পা রাখতেন বাংলা চলচ্চিত্রের এই স্বপ্নের নায়ক। ১৯৭১ সালের এই দিনে সিলেটের জকিগঞ্জে জন্মগ্রহণ করেন শাহরিয়ার চৌধুরী ইমন, যিনি চলচ্চিত্রে…

Read More

‘নতুন কুঁড়ি’ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তচিন্তার ফসল: লিটন

বিনোদন ডেস্ক : ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা ছিল বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তচিন্তার ফসল বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শরীফুল ইসলাম লিটন। তিনি আরও বলেন, সংস্কৃতি ও শিশুদের প্রতি জিয়াউর রহমানের গভীর অনুরাগ ছিল। এ কারণেই তিনি ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা ও শিশুপার্ক প্রতিষ্ঠা করেন। শুক্রবার সন্ধ্যায়…

Read More

অস্ত্রের মুখে গহনা ডাকাতির ঘটনায় ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান

বিনোদন ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিসে ২০১৬ সালে অস্ত্রের মুখে গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে প্রতীকী ক্ষতিপূরণ ১ ইউরো (১৪২ টাকা) দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আদালত এই প্রতীকী ক্ষতিপূরণের রায় ঘোষণা করেছেন বলে নিশ্চিত করেছে একজন আইনজীবী। আইনজীবী সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ডাকাতির ঘটনায় আদালতে কার্দাশিয়ান নিজের…

Read More

অনাগত সন্তানের মঙ্গলে সামান্থার ‘কলা আবরণ’ আয়োজন

বিনোদন ডেস্ক : মা হতে চলেছেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। জীবনের এই বিশেষ সময়কে স্মরণীয় করে রাখতে স্বামী ও পরিচালক রাজ নিধিমোরুর উদ্যোগে আয়োজন করা হয়েছে বিশেষ সাধভক্ষণ অনুষ্ঠানের। ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে হবু মাকে পুষ্পবৃষ্টিতে বরণ করে নেওয়া হয়। সেই বিশেষ দিনের বেশ কিছু মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে…

Read More

কলকাতায় পঞ্চম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা

বিনোদন ডেস্ক : ভারতের কলকাতায় অনুষ্ঠিত পঞ্চম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার জিতেছে বাংলাদেশের দুটি চলচ্চিত্র। পিপলু আর খান পরিচালিত ‘জয়া আর শারমিন’ পেয়েছে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের ‘বিমল রায় গোল্ডেন অ্যাওয়ার্ড’। একই উৎসবে মকবুল চৌধুরী পরিচালিত প্রামাণ্যচিত্র ‘মামুন: ইন প্রেইজ অব শ্যাডোজ’ পেয়েছে বিচারকদের বিশেষ স্বীকৃতি ‘জুরি মেনশন’। ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার (এফএফএসআই) পূর্বাঞ্চল…

Read More

স্থগিত ১০ মাস পর ঢাকায় কাভিশ, সঙ্গে শিরোনামহীন-মেঘদল

বিনোদন ডেস্ক : নিরাপত্তাজনিত কারণে স্থগিত হয়েছিল পাকিস্তানি ব্যান্ড কাভিশের বহুল প্রতীক্ষিত কনসার্ট। অবশেষে প্রায় ১০ মাসের অপেক্ষার পর আগামী ২৬ সেপ্টেম্বর ঢাকায় বসছে সেই সংগীতের আসর। এতে কাভিশের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবে বাংলাদেশের জনপ্রিয় দুই ব্যান্ড শিরোনামহীন ও মেঘদল। শনিবার (১২ সেপ্টেম্বর) আয়োজক প্রতিষ্ঠান প্রাইম ওয়েভ কমিউনিকেশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে কনসার্টের নতুন…

Read More

মিরপুর প্রেসক্লাবের নৌকা ভ্রমণ, পিকনিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নাজমুল আলম নাছিমঃ মিরপুর প্রেসক্লাবের আয়োজনে দিনব্যাপী বর্ণাঢ্য নৌকা ভ্রমণ, পিকনিক, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টায় রাজধানীর দিয়াবাড়ি থেকে নৌযাত্রার মধ্য দিয়ে এ আয়োজন শুরু হয়। মিরপুর প্রেসক্লাবের সভাপতি এস এম বদরুল আলম ও সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে মিরপুর প্রেসক্লাবের…

Read More

উত্তর আমেরিকা ট্যুরে বিটিএসের নতুন রেকর্ড

বিনোদন ডেস্ক : রেকর্ড গড়ে উত্তর আমেরিকা সফর শেষ করল জনপ্রিয় কে-পপ গ্রুপ বিটিএস। তাদের বহুল আলোচিত ‘আরিরাং’ ট্যুরের এই পর্বে মোট ১২টি শহরের ৩১টি কনসার্টেরই সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল আগেই। পুরো ট্যুরজুড়ে প্রায় ১৯ লাখ ২০ হাজার দর্শকের সমাগম ঘটে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা থেকে শুরু হওয়া এই সফল সফরটি শেষ হয় লস অ্যাঞ্জেলেসে।…

Read More

সালমান শাহ হত্যা মামলা, রিমান্ডে ‘তথ্য গোপন’ করায় কারাগারে ডন

বিনোদন ডেস্ক : চলচ্চিত্রনায়ক সালমান শাহকে হত্যা মামলায় অভিনেতা আশরাফুল হক ডন রিমান্ডে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন বলে দাবি করেছে তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে অনেক তথ্য পাওয়া যাচ্ছে। মামলা সংক্রান্ত সেসব তথ্য যাচাই-বাছাই করছে সিআইডি। পাঁচদিনের রিমান্ড শেষে বুধবার ডনকে আদালতে হাজির করে কারাগারে আটক…

Read More