প্রথমবার বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেলেন আকবর
ক্রীড়া ডেস্ক : প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী। নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) আসন্ন আসরে কর্ণালি ইয়াকসের জার্সিতে মাঠে নামবেন এই উইকেটরক্ষক ব্যাটার। আকবরকে দলে নেওয়ার বিষয়টি অভিনব উপায়ে প্রকাশ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। সরাসরি ঘোষণা না দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুব বিশ্বকাপের ট্রফির সঙ্গে ব্যাটিং ও উইকেটকিপিংয়ের সরঞ্জামের…
